যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৫:০৩ পিএম
দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউর ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম এবং খামারি মনির হোসেন ও ফুহাদ হোসেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন এবং কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)