যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৫:১৫ পিএম
দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবদুল বারি মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, বিবিএমপি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা খাতুন, বিজিবি কোম্পানি কমান্ডার আমিনুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম ও এজিএম মাসুম বিল্লাহ।

সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আগামী ডিসেম্বর মাসকে ঘিরে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে বিজিবিকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান বক্তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)