যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৬:৪৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৭:৪৯ পিএম
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ

যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।

বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের (বিকেএফ) বাস্তবায়নে ছাগল ও সনদপত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার মাইলপোস্ট এলাকায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশন চত্বরে ১২টি পরিবারের মধ্যে ২৪টি ছাগল ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে গত সোমবার ১৮টি পরিবারের মধ্যে ৩৬টি ছাগল ও সনদপত্র বিতরণ করা হয়। পৃথক অনুষ্ঠানে মোট ৩০টি পরিবারের মধ্যে ৬০টি ছাগল বিতরণ করা হয়েছে।

ছাগল ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।

বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক এস এম ফারুক হোসেন। এসময় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়া জানান, আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া ও পাইকপাড়া গ্রামের ৩০টি হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল এবং ছাগল প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)