যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের নতুন বাসভবন উদ্বোধন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৭:০৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৭:৫৪ পিএম
মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের নতুন বাসভবন উদ্বোধন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মো. হামিদুর রহমানের পরিবারের জন্য নির্মিত সরকারি বাসভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাসভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।

এতে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালেব।

​এছাড়া অনুষ্ঠানে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কামারুজ্জামানসহ স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​বাসভবন উদ্বোধনকে কেন্দ্র করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের বাড়িতে একটি মতবিনিময় সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথিরা বক্তব্য দেন।

​মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসামান্য আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী এই বীর সন্তানের পরিবারের জন্য সরকারি বাসভবন নির্মাণ একটি সম্মানজনক রাষ্ট্রীয় উদ্যোগ, যা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোরই অংশ।

​এর আগে অতিথিরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের কুশলবিনিময় করেন এবং খোঁজখবর নেন।

​মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ হামিদুর রহমান বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সামরিক খেতাব 'বীরশ্রেষ্ঠ' লাভ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)