যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছাত্রনেতাকে জখমের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৭:৫৩ পিএম
ছাত্রনেতাকে জখমের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা

যশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের নগর শাখার সাবেক আহ্বায়ক সুমন আহমেদকে কুপিয়ে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

গত বুধবার (২৫ নভেম্বর) রাতে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে মামলাটি করেছেন সুমন আহমেদের পিতা শহরের পূর্ব বারান্দী বটতলা এলাকার বাসিন্দা রশিদুল ইসলাম। তবে মামলা হলেও ঘটনার সাথে জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

অভিযুক্তরা হলো, বারান্দী পাড়ার জাহাঙ্গীরের ছেলে মামুন, মৃত বিশুর ছেলে সাগর, বারান্দীপাড়া খেজুর বাগান এলাকার আব্দুল হাইয়ের ছেলে বর্তমানে মান্দারতলার মেঠো পুকুরপাড় এলাকার বাসিন্দা সিরাজুল, মাজেদের ছেলে সাগর ওরফে চোর সাগর, পশ্চিম বারান্দী পাড়া কদমতলার নাটা বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম জিকো ও নাথপাড়া শিয়া বাড়ির সামনের মৃত আব্দুল জব্বারের ছেলে সুজন।

রশিদুল ইসলাম মামলায় উল্লেখ করেছেন, অভিযুক্তরা চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের সাথে তার ছেলে সুমনের পূর্বশত্রুতা চলে আসছে। এর জের ধরে তারা তার ছেলেকে খুন জখমের হুমকি দিয়ে আসছিলেন। গত ২৪ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে তার ছেলে সুমন পূর্ব বারান্দী পাড়া ঢাকা রোডস্থ মাদ্রাসার সামনে গেলে অভিযুক্তরা আচমকা তার ওপর চড়াও হন। তারা তার ছেলেকে মারধর এবং ধারালো দা দিয়ে কুপিয়ে ও চাকু দিয়ে আঘাত করলে সুমন গুরুতর জখম হন।

এছাড়া তারা তার ছেলের পকেটে থাকা ইজিবাইক ক্রয়ের ৮০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত সুমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)