যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৮:২১ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৮:৩৬ পিএম
নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে পেশাজীবী কয়েকটি সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্ন, জিয়া পরিষদের সভাপতি প্রভাষক কামাল হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেনসহ পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশে নৈরাজ্যের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পাঁয়তারা করছে। তাদের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয় মানববন্ধন কর্মসূচি থেকে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)