স্টাফ রিপোর্টার
, যশোর
স্থানীয় দৈনিক বাংলার ভোরের চতুর্থ বর্ষে পদাপর্ণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
শনিবার সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক আবুল কালাম শামছুদ্দিন জ্যোতি।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা. মোসলেম উদ্দিন ফরিদ এমপি।
অন্যদের মধ্যে জামায়াত নেতা আব্দুল কাদের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, দৈনিক সমাজের কথার সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, দফতর সম্পাদক তহীদ মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, জাগপা নেতা নিজাম উদ্দিন অমিত এবং যশোর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর খান মিলন।
বক্তারা পত্রিকাটির সাফল্য কামনা করে বলেন, পত্রিকাটি এই অঞ্চলের মাটি মানুষের কথা তুলে ধরবে। সমাজনীতি, অর্থনীতি, শিল্প-সাহিত্য ক্রীড়া, রাজনীতি, শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষকের উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য, মানুষের মৌলিক অধিকার প্রভৃতি বিষয়ে মানুষের কথা তুলে ধরে যশোর তথা দেশের উন্নতি অগ্রগতিতে সহায়তা করবে।