যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি শাহজাহান, সম্পাদক আফজাল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১০:৪১ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১১:০২ পিএম
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি শাহজাহান, সম্পাদক আফজাল

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম এম শাহজাহান মুকুল এবং সাধারণ সম্পাদক পদে আফজালুল হক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত সমিতির বার্ষিক নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ২২০ জন সদস্যের মধ্যে ২০৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এস এম আসাদুজ্জামান গনি ও মামুন আখতার। সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তানিয়া লাঞ্চ ও হারুনর রশিদ বাবলু।

এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ ইকরামুল হক, আল আমিন বিশ্বাস, ফরজ আলী, আশিকুর রহমান রাজ, সাকিবুর রহমান সাকিব ও তানভীর আহম্মদ শাওন।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ক্রীড়া সম্পাদক পদে বজলুর রহমান ডাবলু, কোষাধ্যক্ষ পদে এস এম হুমায়ুন কবির এবং লাইব্রেরি সম্পাদক পদে আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। ভোট গণনা শেষে শনিবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)