মাগুরা প্রতিনিধি
সারাদেশে ভূমিসেবা মেলা ২০২৬ এর অংশ হিসেবে মাগুরায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে ঢাকায় ভূমি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের এই ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয়ভাবে আনুষ্ঠানিক এ মেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বত শীল।
অনুষ্ঠানের অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি শেষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।