মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী সোলমারি গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১২টার দিকে র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি হান্নান হাওলাদারের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের মৃত লাভলু শেখের ছেলে মোঃ মিজানুর শেখ (৫৫) এবং গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত আফছার আলীর ছেলে মনিরুল ইসলাম (৫২)।
অভিযানকালে মাদক বিক্রির অপরাধে তাদের হাতেনাতে আটক করার পাশাপাশি হেরোইন পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তাদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২-এর স্কোয়াড কমান্ডার এএসপি হান্নান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।