যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ভূমিসেবা মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ১২:১৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ১২:৪৯ পিএম
যশোরে ভূমিসেবা মেলার উদ্বোধন

‘ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে তিনদিনের ভূমিসেবা মেলা ও ভূমিসেবা সপ্তাহ-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে যশোর টাউন হল মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

পরে বর্ণাঢ্য র‌্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জিডিএলভি রফিকুল হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, এসিল্যান্ড শামীর হোসাইনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে জনসাধারণকে হাতে-কলমে প্রশিক্ষণ ও সেবা প্রদান করা হচ্ছে।

মেলায় নাগরিকরা ভূমি উন্নয়ন কর বা খাজনা অনলাইনে পরিশোধ, ই-নামজারি আবেদন, ই-পর্চা ও দাখিলা সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানতে পারছেন। এছাড়া স্টলগুলোতে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে ভূমি কর্মকর্তা ও কর্মচারিরা সরাসরি সেবা প্রদান করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল উদ্যোগের ফলে ভূমি ব্যবস্থাপনায় মানুষের ভোগান্তি অনেকাংশে কমেছে। এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অধিকাংশ ভূমিসেবা পাওয়া সম্ভব হচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, যশোর সদর ছাড়াও জেলার বাকি সাতটি উপজেলা পরিষদ চত্বরে একই ধরনের ভূমি মেলার আয়োজন করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)