যশোর, বাংলাদেশ || বুধবার, ২৭ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরার ২৫ গ্রামে ঈদ উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৭ মে,২০২৬, ১১:১৮ এ এম
আপডেট : বুধবার, ২৭ মে,২০২৬, ১১:২৩ এ এম
সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরার ২৫ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার অন্তত ২৫টি গ্রামের মানুষ আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউকোলা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।

একই সময়ে জেলার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা ও মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫টি গ্রামের মুসল্লিরা পৃথক পৃথক ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজে অংশ নেন। এসব জামাতে পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা ছিল এবং তারাও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জামাতে শরিক হন।

স্থানীয় মুসল্লিরা জানান, দীর্ঘ এক যুগ ধরে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একই দিনে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারও তারা আজ বুধবার পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানির কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়েন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)