যশোর, বাংলাদেশ || বুধবার, ২৭ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৭ মে,২০২৬, ১২:৩৫ পিএম
আপডেট : বুধবার, ২৭ মে,২০২৬, ০২:২০ পিএম
শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাতে শাহানারা (৩৮) নামের এক বিধবা নারীর করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শেমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহানারা ওই গ্রামের জাকের মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে হঠাৎ এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় শাহানারা বাড়ির সামনে একটি কাজের উদ্দেশ্যে বের হন। তখনই তীব্র বেগে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বোর্ডে (নৌকায়) তুললে সেখানেই তার মৃত্যু হয়।

গাবুরা ডুমুরিয়া এলাকার বাসিন্দা আশিকুর রহমান জানান, সকালে আকস্মিক ঝড়বৃষ্টির কিছুক্ষণ পরেই তারা খবর পান যে পার্শেমারী এলাকায় বজ্রপাতে এক বিধবা নারী মারা গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিদুল আলম বলেন, সকাল ৯টার দিকে বজ্রপাতের ঘটনায় ওই নারী গুরুতর আহত হন। দুর্ভাগ্যবশত, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এ মর্মান্তিক ঘটনার পর থেকে পুরো পার্শেমারী গ্রামসহ স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)