যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে ‘গ্রাহকদের’ মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০১:৪১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০২:৫৭ পিএম
সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে ‘গ্রাহকদের’ মানববন্ধন

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ওমর ফারুককে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সাথে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন গ্রাহকেরা।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’ সাতক্ষীরা শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক নজরুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের গৌরবময় ঐতিহ্য ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে অবিলম্বে বর্তমান চেয়ারম্যানের নিয়োগ বাতিল করতে হবে। ব্যাংকের শৃঙ্খলা বজায় রাখতে দক্ষ ও যোগ্য সাবেক এমডি ওমর ফারুককে দ্রুত পুনর্বহালের জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংকিং খাত থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং পাচার হওয়া সমস্ত অর্থ উদ্ধার করে ব্যাংকে ফেরত আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রুস্তম আলী তৌহিদী, মনা, আব্দুল গফুর, প্রভাষক আব্দুল কাদের ও বদিউজ্জামানসহ ব্যাংকের সাধারণ গ্রাহক ও স্থানীয় নাগরিকরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)