যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রমিক-ঠিকাদারসহ ৩০০ পরিবারের মানবেতর জীবনযাপন

ডিলাইট সরদার প্যালেসের পাওনাদারদের ৬৭ লাখ বকেয়া আদায়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০৮:৪০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০৯:০৩ পিএম
ডিলাইট সরদার প্যালেসের পাওনাদারদের ৬৭ লাখ বকেয়া আদায়ে মানববন্ধন

যশোর সদর উপজেলার আরবপুর এলাকায় নির্মাণাধীন 'ডিলাইট সরদার প্যালেস' ভবনে করা কাজের বকেয়া বিল পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ঠিকাদার ও শ্রমিকরা। বৃহস্পতিবার (৪ জুন) সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনে ভবনটিতে কাজ করা বিভিন্ন খাতের ঠিকাদার, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহনকারিরা অভিযোগ করেন, ভবনটির মূল মালিক আব্দুস সালাম সরদার (হবি সর্দার) ২০২৫ সালের ২৭ ডিসেম্বর মারা যাওয়ার পর তার উত্তরাধিকারীরা নির্মাণকাজ স্থায়ীভাবে বন্ধ করে দেন। এরপর ঠিকাদাররা কাজের চূড়ান্ত বিল জমা দিলেও দীর্ঘদিন ধরে তাদের পাওনা অর্থ পরিশোধ করা হচ্ছে না। বরং পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন ধরনের হুমকি, দুর্ব্যবহার ও অসহযোগিতার শিকার হতে হচ্ছে বলে তাদের অভিযোগ।

পাওনানার শাপলা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আনিচুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল খালেক, বিল্লাল হোসেন, ইউনুচ আলী, শফিয়ার রহমান, আমির হোসেন, চাঁন আলী ও রিপন হোসেন।

বক্তারা জানান, আটজন ঠিকাদারের মোট বকেয়া বিলের পরিমাণ ৬৭ লাখ ২৩ হাজার ২৮৩ টাকা। দীর্ঘদিন ধরে এই অর্থ পরিশোধ না হওয়ায় তাদের অধিনস্ত প্রায় ৩০০ শ্রমিক ও ঠিকাদার পরিবারের সদস্যরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও মানববন্ধনে দাবি করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগীরা গত ২২ ফেব্রুয়ারি যশোর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৬৪) করেছেন। তবে এখনো সমস্যার কোনো কার্যকর সমাধান হয়নি বলে তারা জানান।

ভুক্তভোগী ঠিকাদার ও শ্রমিকরা এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, সুষ্ঠু তদন্ত এবং দ্রুত পাওনাদারদের বকেয়া পরিশোধ করার জন্য মানববন্ধন থেকে জোর দাবি জানানো হয়। তারা বলেন, দ্রুত পাওনা টাকা পরিশোধের ব্যবস্থা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)