যশোর, বাংলাদেশ || সোমবার, ৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনী সীমান্তে সম্মিলিত প্রতিরোধে ছয়জনকে ফিরিয়ে নিল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ১১:৩৪ এ এম
আপডেট : রবিবার, ৭ জুন,২০২৬, ০৩:৪৪ পিএম
গাংনী সীমান্তে সম্মিলিত প্রতিরোধে ছয়জনকে ফিরিয়ে নিল বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে পুশইনের (বাংলাদেশে ঠেলে দেওয়া) চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি ও সীমান্তবাসীর তীব্র প্রতিরোধের মুখে নারী ও শিশুসহ ছয়জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। তবে বিজিবির ধারণা, রোববার রাত ৩টার দিকে বিএসএফ সদস্যরা তাদের শূন্যরেখা (জিরো লাইন) থেকে আবার নিজেদের হেফাজতে নিয়ে গেছে।

তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, গত শনিবার (৬ জুন) ভোরে ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার বেড় রামচন্দ্রপুর এলাকা দিয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তের ১৪০/৫ এস আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে এই ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।

ঘটনাটি টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয় সীমান্তবাসী তাৎক্ষণিকভাবে জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। দীর্ঘ সময় শূন্যরেখায় অবরুদ্ধ থাকার পর রোববার রাত আনুমানিক ৩টার দিকে বিএসএফের দল তাদের কাঁটাতারের ওপারে ফিরিয়ে নিয়ে যায়। বর্তমানে ওই ছয়জনের সুনির্দিষ্ট অবস্থান জানা যায়নি।

এই ঘটনার পর মেহেরপুর জেলার ৮৬ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যদের পাশাপাশি সাধারণ সীমান্তবাসীও লাঠিসোঁটা হাতে রাত জেগে পাহারা দিচ্ছেন। বিজিবি ও স্থানীয় জনগণের এই যৌথ তৎপরতায় সীমান্তে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)