যশোর, বাংলাদেশ || সোমবার, ৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর মৃত্যুবার্ষিকী পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ০৭:১২ পিএম
আপডেট : রবিবার, ৭ জুন,২০২৬, ০৮:২৩ পিএম
সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর মৃত্যুবার্ষিকী পালিত

মহান জাতীয় সংসদের সাবেক স্পিকার, বর্ষীয়ান রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে পাইকগাছা উপজেলার হিতামপুর গ্রামে তার নিজ বাসভবন এনতাজ আলী স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনখানি ও মরহুমের কবর জিয়ারত করা হয়। পরে হিতামপুর জামে মসজিদের ইমাম মো. ইব্রাহিম খলিলের পরিচালনায় দোয়া মাহফিলে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় পাঠাগারের নির্বাহী সদস্য শেখ আজাদুল হক, শেখ শাহনেওয়াজ আশিক, কল্লোল মল্লিক, শেখ জিয়াদুল হক, সৈয়দ মকবুল হোসেন, শেখ শাওন আহমেদ, শেখ সুজন আহমেদ, শেখ নাসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেখ রাজ্জাক আলী ১৯২৮ সালের ২৮ আগস্ট পাইকগাছার হিতামপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ৭ জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা, আইন ও রাজনীতিতে তার অসামান্য অবদানের জন্য তিনি আজও শ্রদ্ধাভরে স্মরণীয়।

অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)