মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। আজ সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার অর্থনীতি, শিল্প, সাহিত্য, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন কার্যক্রম গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, মাগুরাবাসীকে সঙ্গে নিয়ে জেলার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করবে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এনডিসি আমিনুল ইসলাম এবং জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস। সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহরান টুটুল, শরীফ স্বাধীন, শেখ ইলিয়াস মিথুন ও ফয়সল পারভেজ। মতবিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের প্রায় ৪০ জন সদস্য অংশ নেন।