কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ইউএনও মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়।
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা কেয়া দাশ প্রমুখ।
কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।