যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিশুদের দুপুরের খাবারের ব্যবস্থা ‘ওদের হাসি’র

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৯:১২ পিএম
আপডেট : শুক্রবার, ১২ জুন,২০২৬, ১১:০৯ পিএম
শিশুদের দুপুরের খাবারের ব্যবস্থা ‘ওদের হাসি’র

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের জন্যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওদের হাসি’।

শুক্রবার দুপুরে বাগেরহাট সরকারি শিশু পরিবারের (বালিকা) নিবাসীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ের আয়োজন করে তারা।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের একাকিত্ব দূর করা এবং তাদের পাশে থাকার বার্তা ছড়িয়ে দিতেই এই প্রয়াস। দুপুরের খাবার পরিবেশনের পাশাপাশি সংগঠনের সদস্যরা শিশুদের সঙ্গে বেশ কিছু সময় কাটান, তাদের গল্প শোনেন এবং খোঁজখবর নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শামিম মুন্সি, গাজী রিয়াজুল ইসলাম, মোহাম্মদ আজিজুল ইসলাম, ইমন শেখ, আব্দুল্লাহ সরদার প্রমুখ।

বাগেরহাট সরকারি শিশু পরিবারের (বালিকা) উপ-তত্ত্বাবধায়ক সৈয়দ রওনাকুল ইসলাম বলেন, উদ্যোগটি প্রশংসনীয়। শিশুদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে। আশা করি তাদের দেখে সমাজ সংস্কারে আরও অনেকেই উদ্বুদ্ধ হবেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)