যশোর, বাংলাদেশ || শনিবার, ১৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুবর্ণভূমি বিশ্বকাপ কুইজ: প্রথম দিনের বিজয়ী অনুপ কুমার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ১২:০১ এ এম
সুবর্ণভূমি বিশ্বকাপ কুইজ: প্রথম দিনের বিজয়ী অনুপ কুমার

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে মিডিয়া আউটলেট সুবর্ণভূমি আয়োজিত বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার প্রথম দিন বিজয়ী হয়েছেন অনুপ কুমার।

বৃহস্পতিবার (১১ জুন) দিনগত রাত ১২টায় সুবর্ণভূমির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রথম পর্বের প্রশ্নসম্বলিত একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। প্রথম পর্বের কুইজের বিষয়বস্তু ছিল, ‘২০২২ সালের ফিফা বিশ্বকাপ জিতেছে কোন দল?’

নির্ধারিত নিয়মাবলী ও শর্ত মেনে পাঠক ও দর্শকরা এই প্রতিযোগিতায় অংশ নেন। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী হয়েছেন অনুপ কুমার নামে এক পাঠক/দর্শক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুবর্ণভূমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুপ কুমারকে অনুরোধ জানানো হয়েছে।

বিশ্বকাপ ফুটবল চলাকালে প্রতিদিন রাত ১২টায় সুবর্ণভূমির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন দিনের কুইজ প্রকাশ করা হবে। প্রতিদিনের কুইজের উত্তর জমা দেওয়ার শেষ সময় থাকবে পরবর্তী নি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

কুইজে অংশগ্রহণের নিয়মাবলি

প্রতিযোগিতায় অংশ নিতে হলে অংশগ্রহণকারীকে অবশ্যই সুবর্ণভূমির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং প্রশ্নসম্বলিত ভিডিওটি নিজের ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া টাইমলাইনে শেয়ার করতে হবে। কমেন্ট সেকশনে উত্তরের সাথে চ্যানেল সাবস্ক্রাইব ও ভিডিও শেয়ার করার স্ক্রিনশট অবশ্যই যুক্ত করতে হবে।

সব শর্ত পূরণকারী সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে প্রতিদিনের চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করবে সুবর্ণভূমি। পুরস্কার গ্রহণের সময় বিজয়ীর পরিচয় নিশ্চিতের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট অথবা শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করতে হবে। তবে সুবর্ণভূমির কোনো কর্মকর্তা-কর্মচারী বা তাদের পরিবারের সদস্যরা প্রতিযোগিতায় অংশ নিলে এবং লটারিতে বিজয়ী হলে তা বাতিল করা হবে।

বিশ্বকাপের আনন্দকে পাঠকদের মাঝে আরও বাড়িয়ে দিতে এই আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা চলমান থাকবে বলে জানিয়েছে সুবর্ণভূমি কর্তৃপক্ষ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)