যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় মহাসড়কের পাশ থেকে ব্যবসায়ী উদ্ধার, হাসপাতালে মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০১:০০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৪:০৩ পিএম
কুষ্টিয়ায় মহাসড়কের পাশ থেকে ব্যবসায়ী উদ্ধার, হাসপাতালে মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের পাশে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা রিপন কাজী (২৫) নামে এক তরুণ মুদি দোকানিকে উদ্ধারের পর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার শরীর ও মাথায় একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড- তা নিয়ে এলাকায় রহস্য ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে মিরপুর উপজেলার পৌর এলাকার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিপন ওই এলাকার আলম কাজীর ছেলে এবং স্থানীয় 'রিপন স্টোর' নামে একটি মুদি দোকানের মালিক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভোররাত ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের পাশে রিপনের দোকানের সামনে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ জোর তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)