যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের নির্বাচন ৩১ অক্টোবর

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১০:২৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১০:৫৫ পিএম
প্রেসক্লাব যশোরের নির্বাচন ৩১ অক্টোবর

আগামী ৩১ অক্টোবর, শনিবার যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন। এর আগে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্লাবের সাধারণ সভা।

বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে প্রধান নির্বাচন কমিশনার এবং সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম ও আইনজীবী-সমাজকর্মী আনিসুর রহমান মুকুলকে কমিশনার করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়।

সভায় প্রেসক্লাব যশোরে নতুন সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্ত পূরণসাপেক্ষে আগামী ৭ জুলাই থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সদস্যপদের নির্ধারিত আবেদন ফরম ক্লাব কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম সংগ্রহের শেষ দিন ১৫ জুলাই। আবেদন ফরম জমা দিতে হবে আগামী ১৫ হতে ১৮ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালে।

এছাড়া, সভায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ ও আব্দুল ওয়াহাব মুকুল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)