স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর ট্রেডিং মাঠে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ওয়ার্কশপ শ্রমিক সাকিব আহমেদ শান্তর (২৩) রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসন্তপ্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে যশোর ট্রেডিং মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে নিহতের পরিবারের হাতে নগদ ৬৪ হাজার ২৮০ টাকা আর্থিক সহায়তা তুলে দেন বাজার ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ।
নিহত সাকিব আহমেদ শান্ত যশোর সদরের রামনগর কলোনি এলাকার মো. জাবেদের ছেলে। তিনি গত ২৫ জুন ট্রেডিং মাঠে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. মামুন হোসেন রনী, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি যশোর শাখার সহ-সভাপতি মো. মনোয়ার হোসেন মিন্টু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলীসহ যশোর ট্রেডিং মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ী ও দোকানদারবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সকলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।