যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অসুস্থ পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৮:২৮ পিএম
অসুস্থ পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড

খুলনার পাইকগাছায় এইচএসসি পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক পরীক্ষার্থীকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর তাৎক্ষণিক উদ্যোগে সরকারি গাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দ্রুত চিকিৎসা দেওয়ায় বর্তমানে ওই পরীক্ষার্থী সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরুর প্রায় আধাঘণ্টা পর আরকেবিকে হরিশচন্দ্র কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী সাদিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম গাজীর মেয়ে।

সাদিয়া আগে থেকেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া গত মঙ্গলবার তার গলা দিয়ে রক্ত ওঠায় সাতক্ষীরা সদর হাসপাতালে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অসুস্থতা নিয়েই তিনি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা দ্রুত বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেন।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তিনি নিজের ব্যবহৃত সরকারি গাড়িতে পরীক্ষার্থীকে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষার্থীকে জরুরি চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখেন। দ্রুত চিকিৎসাসেবায় তার শারীরিক অবস্থার উন্নতি হয় এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরীক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)