লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট হাইস্কুলে মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে লোহাগড়া সরকারি পাইলট হাইস্কুলের এম মকবুল হোসেন ভবনের তিন তলায় আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন লোহাগড়া সরকারি পাইলট হাইস্কুলের সাবেক সহকারী প্রধানশিক্ষক মুন্সী মোস্তাফিজুর রহমান।
এসময় হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, লক্ষীপাশা আদর্শ স্কুলের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) হেমায়েত হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া সরকারি পাইলট হাইস্কুলের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলী, মাজহারুল ইসলাম, আব্দুস ছালাম, রফিকুল ইসলাম, রাখি বিল্লাহ, মতিউর রহমান, উপজেলার কুন্দশী সরকারি প্রাইমারি স্কুলের প্রধানশিক্ষক কাজী কামরুল হুদা, বাঁকা সরকারি প্রাইমারি স্কুলেন প্রধানশিক্ষক হান্নান বিশ্বাসসহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্কুলের শিক্ষক মিলনায়তনে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।