যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় সেলাইমেশিন, বাইসাইকেল, ভ্যান ও স্কুলবেঞ্চ বিতরণ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৭:৫০ পিএম
দেবহাটায় সেলাইমেশিন, বাইসাইকেল, ভ্যান ও স্কুলবেঞ্চ বিতরণ

সাতক্ষীরার দেবহাটায় অসহায় নারী, মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থী এবং নিম্নআয়ের মানুষের মাঝে সেলাইমেশিন, বাইসাইকেল, ভ্যান ও স্কুলবেঞ্চ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে দেবহাটা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ মাহবুবুল আলম, সহকারী সেক্রেটারি ওমর ফারুক, উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, উপজেলা প্রকৌশলী দ্যূতি মণ্ডল, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়না। 

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সরকার অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নয়নমূলক কার্যক্রমের সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সাতক্ষীরাসহ সারাদেশে অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তা-ঘাট নির্মাণ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১৪ জন অসহায় নারীকে সেলাইমেশিন, ১৬ জন মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫ জন অসহায় ব্যক্তিকে ভ্যান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ জোড়া স্কুলবেঞ্চ বিতরণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)