মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি)।
উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান।
বক্তব্য রাখেন, মহেশপুর থানার অফিসার্স ইনচার্জ মেহেদী হাসান, বিআরডিবি অফিসার বাহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ইয়ামিন সুলতানা প্রমুখ।