সাতক্ষীরা প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্যদিয়ে সোমবার সাতক্ষীরায় 'পল্লী উন্নয়ন দিবস' পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, ভিডিও প্রদর্শনী, কিশোরী সংঘের সদস্যদের উৎসাহ অনুদানের চেক বিতরণ, গাছের চারা ও ঋণ বিতরণ।
দিবসটি উপলক্ষে সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপ-পরিচালক আফরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনূল ইসলাম, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান শামসুজ্জামান, পল্লী উন্নয়নে সফল ব্যক্তিত্ব স্বপন কুমার শীল ও সুফলভোগী উদ্যোক্তারা।
আলোচনা সভা শেষে আলীপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বল্লী মজিবর রহমান বিদ্যালয়ের কিশোরী সংঘের সদস্যদের উৎসাহ অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া সুফলভোগীদের ২০০টি ফলজ গাছের চারা এবং স্থানীয় উদ্যোক্তাদের ঋণ বিতরণ করা হয়।