মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
জনগণের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বিনোদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, বিনোদপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মেজবাউল হক হামিদ, ২ নং বিটের বিট অফিসার ইনচার্জ এএসআই শাহারুল ইসলাম, থানার পুলিশ সদস্য, বাজারের কমিটি ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।