যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের সভাপতি গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৬:১৫ পিএম
আপডেট : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৯:১০ পিএম
প্রেসক্লাব যশোরের সভাপতি গুরুতর অসুস্থ

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্স সেন্টারে ভর্তি হয়েছেন।

তার হার্টের রক্তনালিতে ব্লক পাওয়া গেছে।

সোমবার (৬ জুন) হাসপাতালে ভর্তির পর তার এনজিওগ্রাম করা হয়। এরপর চিকিৎসকরা তার ওপেনহার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান জানিয়েছেন, ইব্রাহিম কার্ডিয়াকের উপদেষ্টা খ্যাতিমান কার্ডিয়াক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ রশিদের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবার জাহিদ হাসান টুকুনের হার্টে বাইপাস সার্জারি করবেন বলে শিডিউল নির্ধারণ করেছে। এসময় পর্যন্ত তাকে সিসিইউতে চিকিৎসা দেওয়া হবে। পরিবারের সম্মতি পেলে নির্ধারিত দিনেই অপারেশন করা হবে।

জাহিদ হাসান টুকুনের আশু রোগমুক্তি কামনায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু।

এদিকে, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ সংগঠনের সকল সদস্য। তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুরূপ বিবৃতি দিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সহ সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, কোষাধ্যক্ষ ডিএইচ দিলশান এবং জেইউজে নির্বাহী সদস্য প্রণব দাস ও রাহুল রায়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)