যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উথলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৮:৪৭ পিএম
উথলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ট্রেনে কাটা পড়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে উথলী রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তাদের ভাষ্য অনুযায়ী, গত দুই দিন ধরে ওই ব্যক্তিকে উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। সোমবার দুপুরে রূপসা এক্সপ্রেস ট্রেন উথলী স্টেশন অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)