যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চাকু নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে যুবক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৮:৫০ পিএম
চাকু নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে যুবক আটক

অনিন্দ্র নায়েক দেবা (২৫) নামে এক যুবককে ধারালো চাকুসহ আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। গত রোববার রাত ১১টার দিকে শহরের চারখাম্বার মোড় থেকে তাকে আটক করা হয়। দেবা ওই এলাকার দিলীপ নায়েকের ছেলে।

কোতোয়ালি থানার এসআই আল আমিন হোসেন জানিয়েছেন, রোববার রাত ১১টার দিকে গোপন সূত্রে জানতে পারেন, চারখাম্বার মোড়ে কতিপয় যুবক ধারালো চাকু নিয়ে অবস্থান করছেন। তারা চাকু প্রদর্শন করে জনমনে ভীতি সৃষ্টি করছে। সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়ে দেবাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে একটি চাকু উদ্ধার করেন। এই ঘটনায় দেবার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।

পুলিশ আরো জানিয়েছে, দেবার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দ্রুতবিচার আইনে আরো একটি মামলা চলমান আছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)