যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৮:৫৫ পিএম
আপডেট : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৮:৫৮ পিএম
অভয়নগরে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ

যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় অভয়নগরে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প, খামারবাড়ি ঢাকার অর্থায়নে সোমবার (৬ জুলাই) বিকেলে পরিষদে এ উপলক্ষে এক অনুষ্ঠান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান, কামরুল হাসান, সাংবাদিকসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, উদ্যোক্তা হিসেবে আবেদনকারী কৃষকদের মাঝে বিনামূল্যে দুইটি ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন, দুইটি মিনি গার্ডেন টিলার, দুইটি বস্তা সেলাই করা মেশিন, দুইটি ওজন স্কেল এবং একটি অয়েল এক্সট্রাক্ট মেশিন বিতরণ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)