যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সবজিবীজ-সার বিতরণ

দেবহাটা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৯:০৩ পিএম
আপডেট : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৯:০৭ পিএম
দেবহাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সবজিবীজ-সার বিতরণ

সাতক্ষীরার দেবহাটায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন বিভিন্ন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার (৬ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। উপজেলা কৃষি অফিসার সওকাত ওসমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওঃ অলিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার মন্ডলসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা।

অনুষ্ঠানে কৃষকদের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়।
বক্তারা বলেন, সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষিকাজে আরও উৎসাহিত করতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)