দেবহাটা প্রতিনিধি
সাতক্ষীরা দেবহাটা উপজেলার কোড়া গ্রামে আকবর আলীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল এসময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে রবিবার গভীর রাতে চোরেরা তার বাড়ির দরজার তালা ভেঙে ঘরে ঢোকে।
আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
সোমবার বাড়ি ফিরে দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি তিনি জানতে পারেন।
ভুক্তভোগী আকবর আলী জানান, চোরেরা তার পরিবারের সঞ্চিত নগদ ১৭ হাজার টাকা ও ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার, পানির মটর, ১৭ পিচ বিদেশি শাড়িসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে চোরদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয়রা এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং পুলিশের নিয়মিত টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।