যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৯:১২ পিএম
পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন

খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত সোমবার (৬ জুলাই) পাইকগাছা উপজেলা পরিদর্শন করেছেন।

এ সময় তিনি পাইকগাছা পৌরসভার পানি ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমসহ চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হুরে জান্নাত পৌরবাসীর জন্য আরও কার্যকর, পরিচ্ছন্ন ও টেকসই নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই দিনে তিনি উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভায় অংশগ্রহণ করেন। 
সভা শেষে জেলা প্রশাসক শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার ভূমি মো. ফজলে রাব্বীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)