যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে দেবহাটায় র‌্যালি, আলোচনা ও ঋণ বিতরণ

দেবহাটা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৯:১৯ পিএম
জাতীয় পল্লী উন্নয়ন দিবসে দেবহাটায় র‌্যালি, আলোচনা ও ঋণ বিতরণ

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, উদ্যোক্তাদের ঋণ, গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ আয়োজনে উপজেলাপরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা। স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল। উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওঃ অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসমিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিৎ কুমার মণ্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রাপ্ত ঋণ যথাযথ ও উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করলে নিজেরা যেমন স্বাবলম্বী হতে পারবেন, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একই সঙ্গে ঋণের সঠিক ব্যবহার ও সময়মতো পরিশোধ নিশ্চিত হলে বিআরডিবির কার্যক্রম আরও গতিশীল হবে। অন্যদিকে ঋণ পরিশোধে অনিয়ম বা জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)