যশোর, বাংলাদেশ || শনিবার, ১১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ১০:২১ পিএম
শ্যামনগরে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

শ্যামনগর থানার নয়া অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী শনিবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মতবিনিময়কালে তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক সমাজকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারে। কোন নিরীহ মানুষ যাতে হয়রানি না হয় এবং অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে তিনি খেয়াল রাখবেন। স্কুল, কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং বিষয়ে সচেতনতামূলক সভা করা হবে বলে জানান।

প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনিরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে থানার উপ-পরিদর্শক বিপ্লব হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল, সাংবাদিক শেখ আফজালুর রহমান, রনজিৎ বর্মন, আবু কওছার, এম কামরুজ্জামান, হাজী মুরাদ, হোসাইন বিন আফতাব, মাহমুদুল ফিরোজ বাবুল, গাজী মিশুক প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)