যশোর, বাংলাদেশ || শনিবার, ১১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে নড়াইলে ডাক কর্মচারীদের কর্মবিরতি

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ১০:২৯ পিএম
আপডেট : শনিবার, ১১ জুলাই,২০২৬, ১০:৪২ পিএম
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে নড়াইলে ডাক কর্মচারীদের কর্মবিরতি

বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে নড়াইলে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ডাকঘরের কর্মচারীরা।

শনিবার সকাল থেকে তাদের কর্মবিরতি শুরু করেন। পরে দুই দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলার বিভিন্ন ডাকঘরের কর্মচারীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ ​মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু তালেব, যশোর জেলা শাখার সভাপতি মো. আকাশ এবং নড়াইল জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা প্রতিদিন মাত্র দেড়শ’ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। এ সামান্য পারিশ্রমিকে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
তারা দ্রুত বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)