লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ 'সুশিক্ষায় মেধাবী শিক্ষক' -এই প্রতিপাদ্যের ওপর নড়াইলের লোহাগড়া উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ এর আওতায় শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এসইডিপি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা ও লোহাগড়া উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাদিউজ্জামান, জামায়াতের নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন, জামিরুল হক টুটুল, উপজেলা কর্মপরিষদ সদস্য এমদাদুল হক এমদাদ, লোহাগড়া সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ প্রমুখ।
অনুষ্ঠানে লোহাগড়া উপজেলার মোট ১৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়াও সাংবাদিক জনপ্রতিনিধি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।