ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফোরাম যশোরের সেক্রেটারি আশফাকুজ্জামান খান রনি ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
গত ১৬ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্র অনুযায়ী, বোর্ড কর্তৃক আশফাকুজ্জামান খান রনিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন জেলা শিক্ষা অফিস কর্তৃক মনোনীত সাধারণ শিক্ষক সদস্য মো. আব্দুস সামাদ, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অভিভাবক সদস্য উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ এবং পদাধিকারবলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল আলম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার দুপুরে নবগঠিত কমিটির সদস্যরা ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাতআরা সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কমিটির সদস্যবৃন্দ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।