যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘তাহাদের হাঁড়ির গল্প’

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০১:০০ পিএম
‘তাহাদের হাঁড়ির গল্প’

প্রান্তিক মানুষ তাদের জীবনসংগ্রাম, খাদ্যাভ্যাস, প্রত্যাশা ও প্রতিদিনের বাস্তবতার কাহিনি শুনিয়েছেন। কথা শেষে অংশ নেন ভূরিভোজে।

আর এই সমগ্র আয়োজনটি হয়েছে আইডিয়া সমাজকল্যাণ সংস্থার যশোরের খড়কী এলাকার অফিসে।

শুক্রবার সংগঠনটি ‘তাহাদের হাঁড়ির গল্প’ শীর্ষক এই আয়োজনটি করে। প্রান্তিক পর্যায়ের চারজন মানুষকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তারা হলেন শ্রমজীবী আশরাফ হোসেন, রিকশাচালক হাসেম আলী ও মোস্তাফিজ আলী এবং গৃহকর্মী সুন্দরী।

নিজেদের জীবনযাপন, উপার্জন, পারিবারিক বাস্তবতা, সন্তানদের চাওয়া-পাওয়া ও প্রতিদিনের সংগ্রামের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

মো. আশরাফ হোসেন তার সন্তানের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘পাশের বাড়িতে পোলাওসহ ভালো খাবার রান্না হলে ছেলে জানতে চায়, আমরা কবে এমন খাবার খেতে পারবো। আমি শিগগিরই খাওয়ানোর আশ্বাস দিই। কিন্তু নিজের সামর্থ্যে কবে সেই ইচ্ছা পূরণ করতে পারবো তা অনিশ্চিত। এমনকী ঈদের মতো আনন্দের দিনেও অনেক সময় অন্যের সহযোগিতার ওপর নির্ভর করতে হয়।’

রিকশাচালক হাসেম আলী বলেন, ‘হাঁড়ি নিয়ে গর্ব করার কিছুই নেই আমার। আজ আমার সন্তান ভালো খাবার পাবে, আবার কবে পাবে জানি না।’

তাদের কথায় সমাজের অর্থনৈতিক বৈষম্য এবং প্রান্তিক পরিবারগুলোর প্রতিদিনের না-বলা বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে।

বক্তারা মনে করেন, সমাজের সামর্থ্যবানরা একটু আন্তরিকতা নিয়ে পাশে দাঁড়ালে এসব পরিবারের জীবনে স্বস্তি ও আনন্দ যোগ হতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. হামিদুল হক শাহীন। তিনি বলেন, ‘২৬৭টি শুক্রবার নিরবচ্ছিন্নভাবে আমরা এই কার্যক্রম চলমান রেখেছি। আমাদের এই আয়োজন যেনো কেয়ামত অবধি জারি থাকে, সেটিই প্রার্থনা।’

উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোমা খান, সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস, তানজিয়া জাহান মমতাজ, নাবিলা সুলতানাসহ গণমাধ্যমকর্মীরা।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ অক্টোবর সংগঠনটি তাদের এই ফ্রাইডে মিল কার্যক্রম শুরু করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)