যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বালতির পানিতে ডুবে ১১ মাসের শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৬:৫৭ পিএম
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৭:৪৮ পিএম
বালতির পানিতে ডুবে ১১ মাসের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বালতির পানিতে ডুবে পলাশ নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। পলাশ ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুর মা পপি খাতুন বাড়ির পাশে মহিষের গা ধোয়াচ্ছিলেন। এ সময় পলাশ হামাগুড়ি দিয়ে উঠানে থাকা পানিভর্তি বালতির কাছে যায়। একপর্যায়ে সে বালতির মধ্যে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেয় এবং পরিবারের কাছে মরদেহ দাফনের অনুমতি দেয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)