যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অতিরিক্ত ওজনের ঝুঁকি

হাবিবা সিদ্দিকা ফোয়ারা

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০১:০০ পিএম
অতিরিক্ত ওজনের ঝুঁকি

অতিরিক্ত ওজন বা স্থূলতা বর্তমানে নারীদের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসমস্যা। বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে প্রজনন বয়স, গর্ভাবস্থা এবং মেনোপজ—জীবনের প্রতিটি পর্যায়েই অতিরিক্ত ওজন নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বয়ঃসন্ধিতে অতিরিক্ত ওজনের প্রভাব

বয়ঃসন্ধিকালে অতিরিক্ত ওজন শরীরের হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে। এর ফলে অনিয়মিত মাসিক, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং পলিসিস্টিক ওভারি সিনড্রোমের ঝুঁকি বাড়ে। পাশাপাশি কিশোরীদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব, উদ্বেগ ও মানসিক চাপ তৈরি হতে পারে। অল্প বয়সেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে এবং পরবর্তী জীবনে স্থায়ীভাবে এসব রোগ হওয়ার সম্ভাবনা থাকে।

প্রজনন বয়সে জটিলতা

প্রজনন বয়সে অতিরিক্ত ওজন প্রজনন স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। অনিয়মিত ডিম্বস্ফোটন, বন্ধ্যাত্ব, অতিরিক্ত ঋতুস্রাব, মুখে অবাঞ্ছিত লোম গজানো ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় গর্ভকালীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, প্রি-একলাম্পসিয়া, সিজারিয়ান সেকশনের ঝুঁকি এবং পরবর্তীতে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়।

মেনোপজে ওজন বৃদ্ধির ঝুঁকি

মেনোপজের সময় ওজন বৃদ্ধি টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ফ্যাটি লিভার, অস্থিসন্ধির ক্ষয় এবং এন্ডোমেট্রিয়াল ক্যানসার (জরায়ুর ক্যানসার)-এর ঝুঁকি বাড়ায়।

কীভাবে প্রতিরোধ সম্ভব

অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে:
১. সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে;
২. ছোটবেলা থেকেই অতিরিক্ত চিনি, কোমল পানীয়, ফাস্টফুড ও ভাজাপোড়া খাবার কমাতে হবে;
৩. নিয়মিত হাঁটা এবং বয়স ও সক্ষমতা অনুযায়ী শারীরিক ব্যায়াম করতে হবে;
৪. পলিসিস্টিক ওভারি সেনড্রোম, অনিয়মিত মাসিক বা দ্রুত ওজন বৃদ্ধির সমস্যা হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

প্রয়োজন সচেতনতা, নয় অবহেলা

মনে রাখতে হবে, অতিরিক্ত ওজন শুধু সৌন্দর্য বা বাহ্যিক গঠনের বিষয় নয়—এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি। নারীর জীবনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যকর ওজন বজায় রাখার চেষ্টা দীর্ঘমেয়াদে সুস্থ জীবন নিশ্চিত করতে সহায়তা করে। তবে ওজন নিয়ন্ত্রণের নামে অনাহার নয়, চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যবস্থা নিতে হবে।
সুস্থ নারী, সুস্থ পরিবার, সুস্থ সমাজ। অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে সচেতনতাই হোক প্রথম পদক্ষেপ।

লেখক: আবাসিক মেডিকেল অফিসার ও কনসালট্যান্ট, জেনারেল হাসপাতাল, যশোর

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)