যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এমপি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৯:২২ পিএম
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ১১:১৭ পিএম
পাইকগাছায় স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এমপি

খুলনা ৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে সংসদ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার সঞ্জয় কুমার মণ্ডলসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)