যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০৮:৩৬ পিএম
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বিশেষ বৈঠকের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রতিমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে যখন আলোচনায় তুঙ্গে, তখন এই বৈঠক অনুষ্ঠিত হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতিধারায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং এই অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিএনপি-নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে, যা বিভিন্ন খাতে সার্বিক সহযোগিতা এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করেছে। এছাড়া তিনি অদূর ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরের প্রসঙ্গও উল্লেখ করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম এবং তিনি অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, তিনি সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের মূল্যবান অবদানের প্রশংসা করেন।

সাক্ষাতের শেষ পর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম এল-খেরেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)