যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৪ পিএম
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১১ পিএম
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন নৌবাহিনীর এবং একজন বিমানবাহিনীর পাইলট।

বৃহস্পতিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

নিহত পাইলটেরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান।

তাদের মধ্যে মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি নৌবাহিনীর পাইলট ছিলেন। হোসেইন মাহদাভিয়ান ছিলেন বিমানবাহিনীর পাইলট।

তবে তারা কোথায় মার্কিন হামলার শিকার হয়েছেন, তা জানায়নি ইরান। হামলার সময় তারা যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না, সেটিও স্পষ্ট করেনি তেহরান। কোনো হামলা বা সামরিক অভিযানে তারা অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

তিন পাইলটের মৃত্যুর পাশাপাশি নৌবাহিনীর আরো ছয় সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গল ও বুধবার দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন নিহত হয়েছেন। কেরমানশাহ প্রদেশে নিহত হয়েছেন ইসলামিক বিপ্লবী গার্ডের চার সদস্য।

এ ছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরো একজন নিহত হয়েছেন।

হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনায়ও মার্কিন হামলাকে দায়ী করেছেন ইরানি কর্মকর্তারা।

তবে নৌবাহিনীর যে ছয় সদস্য নিহত হওয়ার কথা ইরান জানিয়েছে, তারা খুজেস্তানে নিহত সাতজনের মধ্যে রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)