যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফিলিস্তিনে মসজিদে হামলাকে ‘সন্ত্রাসবাদ’ বললেন মার্কিন রাষ্ট্রদূত

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৭ পিএম
ফিলিস্তিনে মসজিদে হামলাকে ‘সন্ত্রাসবাদ’ বললেন মার্কিন রাষ্ট্রদূত

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে ‘ঘৃণ্য’ ও ‘বেপরোয়া’ বলে আখ্যায়িত করেছেন। ইসরাইলের জাতীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদের’ সঙ্গে তুলনা করেন।

ইসরাইলি বসতকারীরা মসজিদটিতে হাকাবিকে সরাসরি উদ্দেশ করে একটি বার্তাও লিখে যায়। সেখানে লেখা ছিল, ‘হাকাবির জন্য সন্ত্রাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা।’

হাকাবি বলেন, এ ধরনের হামলা ‘সন্ত্রাসবাদের অভিধানগত সংজ্ঞা’। তিনি আরো বলেন, অত্যন্ত ‘ক্ষুদ্র’ একটি গোষ্ঠীর কর্মকাণ্ডের কারণে ইসরাইলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া দুঃখজনক।

মার্কিন রাষ্ট্রদূত একই সঙ্গে জোর দিয়ে বলেন, ইসরাইলের ‘আর কোনো শত্রুর প্রয়োজন নেই’ এবং ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে তিনি ‘গর্বিত’।

এদিকে, পশ্চিম তীরে মার্কিন নাগরিক লুই রিদির বাড়ি ইসরাইলি বসতি স্থাপনকারীরা ঘিরে রেখেছে। হাকাবি প্রকাশ্যে ওই হামলার নিন্দা জানান।

তবে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলা ও সহিংসতার ঘটনায় যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে ফিলিস্তিনি-আমেরিকান ও মানবাধিকারকর্মীরা হাকাবির সমালোচনা করেছেন।

সূত্র: আল জাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)