কালিয়া (নড়াইল) প্রতিনিধি
খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি কর্মসূচির আওতায় নড়াইলের কালিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক (ডিডি) মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি কর্মসূচির আওতায় উপজেলার মোট এক হাজার ৬৬০ জন কৃষককে কৃষি সহায়তা প্রদান করা হবে। প্রতি কৃষক পাঁচ কেজি উফশী আমন ধানের বীজ, দশ কেজি ডিএপি সার এবং দশ কেজি এমওপি সার পাবেন।